Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু হকি বিশ্বকাপ, ভারতের সামনে ওয়েলস

সালটা ১৯৭৫। হকি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে একমাত্র খেতাবটি জিতেছিল ভারত। পরের অর্ধশতাব্দীতে সঙ্গী শুধুই হতাশা।

আজ শুরু হকি বিশ্বকাপ, ভারতের সামনে ওয়েলস
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টেলভিন: সালটা ১৯৭৫। হকি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে একমাত্র খেতাবটি জিতেছিল ভারত। পরের অর্ধশতাব্দীতে সঙ্গী শুধুই হতাশা। এবার কি খরা কাটাতে পারবেন হরমনপ্রীত সিংরা? কঠিন প্রশ্ন। তবে ভারতীয় দল যা ফর্মে রয়েছে তাতে স্বপ্ন দেখতেই পারেন অনুরাগীরা। ১৫ আগস্ট অর্থাত্, শনিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনেই অভিযান শুরু করছেন হরমনপ্রীত সিংরা। আমস্টেলভিনের ওয়াগেনার হকি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ওয়েলস। স্বাধীনতা দিবসে তেরঙা উঁচুতে ওড়ানোই লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার।

Advertisement

এবার বিশ্বকাপের আসর বসেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে। ফরম্যাটেও কিছু পরিবর্তন এসেছে। আগের মতো কোয়ার্টার ফাইনাল থাকছে না। এর বদলে দ্বিতীয় গ্রুপ পর্ব চালু হয়েছে। ১৬টি দল আগের মতোই চারটি গ্রুপে ভাগ হবে। এরপর প্রতি গ্রুপ থেকে দু’টি করে টিম যাবে দ্বিতীয় পর্বে। সেখানে তৈরি হবে আরও দু’টি ক্রসওভার গ্রুপ। সেরা চারটি দল উঠবে সেমি-ফাইনালে। উল্লেখ্য, প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল। বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫ নম্বরে রয়েছে ওয়েলস। আর টিম ইন্ডিয়ার র‌্যাংকিং ৮। তাছাড়া শেষ দু’টি ওলিম্পিকসে পদক জেতার আত্মবিশ্বাসও সঙ্গী ক্রেগ ফুলটন ব্রিগেডের। সোমবার দ্বিতীয় ম্যাচে ভারতকে খেলতে হবে র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে লড়ইটা সহজ নয়। তবে ভারত অবিস্মরণীয় কিছু করতে তৈরি। ক্যাপ্টেন হরমনপ্রীতের কথায়, ‘পদক জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। আর তার জন্য চাপমুক্ত পারফরম্যান্স জরুরি। আমরা প্রস্তুত।’
 ম্যচ শুরু বিকেল ৪-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ