Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

খোলা হল তৃণমূল ভবনের হোর্ডিং

বাইপাসের ধারে মেট্রোপলিটনে অস্থায়ী তৃণমূল ভবনের হোর্ডিং খুলে নেওয়া হল। শুক্রবার তৃণমূল ভবনের কর্মীরা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ের মালিক যিনি, তাঁর সংস্থার কর্মীরা ভবনের মূল গেটে থাকা তৃণমূল ভবনের হোর্ডিং খুলে নিয়ে যান।

খোলা হল তৃণমূল ভবনের হোর্ডিং
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইপাসের ধারে মেট্রোপলিটনে অস্থায়ী তৃণমূল ভবনের হোর্ডিং খুলে নেওয়া হল। শুক্রবার তৃণমূল ভবনের কর্মীরা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ের মালিক যিনি, তাঁর সংস্থার কর্মীরা ভবনের মূল গেটে থাকা তৃণমূল ভবনের হোর্ডিং খুলে নিয়ে যান। বাড়িটি রং করা হচ্ছে, এই যুক্তিতে হোর্ডিং খোলা হয়েছে বলে সংস্থার কর্মীরা জানান। পরে তৃণমূলের তরফে ভবন লেখা একটি নতুন ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু যে বিল্ডিংটি এখনও দলের তরফে ভাড়া নেওয়া আছে, সেই বিল্ডিংয়ের মূল গেটের সামনে দলের নাম লেখা হোর্ডিং খুলে নেওয়ার ঘটনায় ষড়যন্ত্র দেখছেন অনেক তৃণমূল কর্মী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ