Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪ কোচের ট্রেন

হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪ কোচের ট্রেন
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। আগের তুলনায় যাত্রী-চাপ ক্রমে বাড়ছে পূর্ব রেলের গুরুত্বপূর্ণ এই স্টেশনে। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ২২ কিংবা ২৪ কোচ বিশিষ্ট যাত্রীবাহী ট্রেন ছুটছে দেশের সর্বত্র। তবে দীর্ঘদিন আগে তৈরি হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম থাকায় আধুনিক ২৪ কামরার ট্রেন এই প্ল্যাটফর্মে ঢুকতে পারত না। এই ত্রুটির জন্য ট্রেন চলাচলে সমস্যা হচ্ছিল। এবার অগ্রাধিকারের ভিত্তিতে এই প্ল্যাটফর্মটির আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ডিভিশন। বর্তমানে এই স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩১২ মিটার। সেটি বাড়িয়ে প্রায় ৬০০ মিটার করার কাজ চলছে। পাশাপাশি প্ল্যাটফর্ম দু’মিটারের মতো চওড়া করা হচ্ছে। আসন্ন গ্রীষ্মকালের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মের বর্ধিত অংশে শেড দেওয়া হবে। প্ল্যাটফর্মের উপরের বাড়তি অংশ ঢেকে দেওয়া হবে। যা গ্রীষ্ম কিংবা বর্ষায় যাত্রীদের সূর্যের আলো ও বৃষ্টি থেকে বাঁচাবে। ১৫ নম্বর প্ল্যাটফর্মের বর্ধিত অংশটি বাড়তি চওড়া হওয়ায় যাত্রীদের ট্রেন ধরতে কিংবা ট্রেন থেকে নামার ক্ষেত্রে সহায়ক হবে। কংক্রিটের কাজের পাশাপাশি লাইন ও সিগন্যালিং ব্যবস্থার সংস্কারও চলছে। এই কাজ পুরোপুরি শেষ হলে স্রেফ পূর্ব রেল নয়, দক্ষিণ-পূর্ব রেলের জনপ্রিয় ২২ কিংবা ২৪ কোচের দূরপাল্লার ট্রেন এই প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করতে পারবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ