Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া কোর্টে বিশিষ্ট আইনজীবীকে স্মরণ

হাওড়া কোর্টে বিশিষ্ট আইনজীবীকে স্মরণ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী প্রভাতকুমার রায়ের মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার জুনিয়র আইনজীবীদের হাতে আইন সংক্রান্ত বই তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় হাওড়া আদালতে প্রভাতকুমার রায় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক সোনিয়া মজুমদার, হাওড়া কোর্টের তিনটি বারের সদস্য ও আইনজীবীরা। প্রভাতকুমার রায় মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মদনমোহন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রভাতবাবু খুব বড় মাপের আইনজীবী ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।’ -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ