সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া গ্রামীণ জেলার একাধিক থানার অফিসার ইন চার্জ (ওসি) পদে রদবদল। শুক্রবার জেলা পুলিস এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানা গিয়েছে, পাঁচলা থানার মফিজুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে আমতা থানার। বাউড়িয়া থানার শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে পাঁচলা থানার দায়িত্বে আনা হয়েছে। বাউড়িয়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে জয়পুর থানার সুমন্ত দাসকে। পাঁচলা থানার সাব ইনসপেক্টর সঞ্জয় পালকে জয়পুর থানার দায়িত্বে আনা হয়েছে। উলুবেড়িয়া থানার সাব ইনসপেক্টর কৃষ্ণেন্দু প্রামাণিক পেয়েছেন শ্যামপুর থানার দায়িত্ব। আবার শ্যামপুর থানার কৌস্তুভ কর্মকারকে উলুবেড়িয়া থানায় বদলি করা হয়েছে। জগৎবল্লভপুর থানার ওসি সুরজিৎ সরকার পেয়েছেন বাগনান থানার দায়িত্ব। বাউড়িয়া থানার সাব ইনসপেক্টর স্বর্ণাভ রায় গিয়েছেন আমতার চন্দ্রপুর ফাঁড়ির ওসির দায়িত্ব নিয়ে। চন্দ্রপুর ফাঁড়ির ওসি ভাস্কর মালিককে পাঁচলা থানায় বদলি করা হয়েছে।



