Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জের লেবুখালিতে শিশু উদ্যান দ্রুত সংস্কার করার দাবি

হিঙ্গলগঞ্জের লেবুখালিতে শিশু উদ্যান দ্রুত সংস্কার করার দাবি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা লেবুখালি বাস স্ট্যান্ডের শিশু উদ্যানের। বামফ্রন্টের জমানায় হিঙ্গলগঞ্জ ব্লকের পার্কটি তৈরি হয়েছিল। কিন্তু তারপর থেকে দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি সেটিকে। অনেকেই অবসর সময় কাটাতেন এখানে। শীতের সময় পিকনিকে করতে দেখা যেত বহু পর্যটককে। সুন্দরবন লাগোয়া এই পার্কের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বসিরহাট থেকে লেবুখালি যাওয়ার বাসযাত্রীরাও অপেক্ষা করতেন এই পার্কে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই পার্কটির সংস্কার করা হোক। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, আশপাশের গ্রামের বহু শিশু বিকেলে খেলা করত এখানে। কিন্তু সংস্কার না হওয়ায় শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও গ্রামের জনপ্রতিনিধিরাও অনেকবার এই পার্কটির সংস্কারের কথা বলেছেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে। কিন্তু কোনও কাজ হয়নি। আমরা চাই, দ্রুত এই পার্কটির সংস্কার করা হোক। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজি বলেন, বিষয়টি শুনলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংস্কার হবে।  নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ