Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জে পোস্টার বিধায়কের বিরুদ্ধে

হিঙ্গলগঞ্জে পোস্টার বিধায়কের বিরুদ্ধে
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্টার পড়ল হিঙ্গলগঞ্জের বিধায়কের দেবেশ মন্ডলের বিরুদ্ধে। বুধবার তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটির নামে এই পোস্টার সাঁটানো হয় বিধানসভা এলাকার নানা প্রান্তে। তবে বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, পোস্টারে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এই বিষয় যা উত্তর দেওয়ার আমার দলের নেতারা দেবেন। তবে বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, বসিরহাট জেলার একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ আছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ