Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হিন্দুদের হেনস্তার অভিযোগ খারিজ

ব্রম্পটনের হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলা ঘিরে কম জলঘোলা হয়নি। সে সময় হিন্দু ভক্তদের হেনস্তার অভিযোগ উঠেছিল কানাডার পুলিসের এক আধিকারিকের বিরুদ্ধে।

হিন্দুদের হেনস্তার অভিযোগ খারিজ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ব্রম্পটন (কানাডা): ব্রম্পটনের হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলা ঘিরে কম জলঘোলা হয়নি। সে সময় হিন্দু ভক্তদের হেনস্তার অভিযোগ উঠেছিল কানাডার পুলিসের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত সেই পুলিসকর্তাকে ক্লিনচিট দিল কানাডা প্রশাসন। গত ৩ নভেম্বর হিন্দু মন্দিরে বিক্ষোভের নামে হামলা চালায় খালিস্তানপন্থীরা। হিন্দু ভক্তদের হেনস্তার ঘটনায় নাম জড়ায় কানাডার পুলিসের। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে কানাডা পুলিস জানিয়েছে, অহেতুক বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ