Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদে স্কুলের খেলার মাঠ দখলের প্রতিবাদে সোচ্চার বিজেপি

হেমতাবাদে স্কুলের খেলার মাঠ দখলের প্রতিবাদে সোচ্চার বিজেপি
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: স্কুলের খেলার মাঠ দখলের প্রতিবাদে সরব বিজেপি। অবিলম্বে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের মাঠটিকে দখলমুক্ত করে খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে আনার দাবি তুলেছেন বিজেপির নেতারা। শুক্রবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকারের কাছে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। বিজেপির দুই নম্বর মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জানান, স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি বিডিও’র কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।
Advertisement
বিপ্লব বলেন, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বহু ছেলেমেয়ে খেলাধুলো করে সাফল্য অর্জন করেছে। কিন্তু সম্প্রতি আশেপাশের কিছু মানুষ মাঠটিকে দখলের চেষ্টা করছে। অনেকেই মাঠের কিছু কিছু অংশ দখল করে ফেলেছে। মাঠের মধ্যে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। থাকছে গবাদি পশু। রাতের অন্ধকারে মাঠে বসছে মদের আসর। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, খেলার মাঠ এলাকার কেউ যাতে দখল না করে সেই জন্য উদ্যোগ নেওয়া হবে। এলাকার বাসিন্দাদের মাঠ বাঁচাতে এগিয়ে আসতে হবে। হেমতাবাদের বিডিও সুদীপ পাল বলেন, অভিযোগ পেয়েছি। মাঠ বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ