Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

হলিউডে রণদীপ

হলিউডে রণদীপ
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
হলিউডে কাজ করতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা। একটি অ্যাকশন ঘরানার ছবিতে তাঁর অভিনয় দেখা যাবে। অভিনেতা জন সিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণদীপ। জনের সঙ্গে কাজ করে নতুন কিছু শিখতে পারবেন বলে আশা তাঁর। ‘ম্যাচবক্স’ নামক এই ছবিটি পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। এর আগে পরিচালকের সঙ্গে ২০২০ সালে ‘এক্সট্র্যাকশন’ ছবিতে কাজ করেছিলেন রণদীপ। দ্বিতীয়বার পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। খবরটি নিজেই শেয়ার করেছেন অভিনেতা। বর্তমানে সানি দেওলের সঙ্গে ‘জাট’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণদীপ। তা শেষ হলেই তিনি এই হলিউড প্রজেক্ট শুরু করবেন বলে খবর।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ