Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলেই ঘুরে গেল মাথা, হাসপাতালে জীবন বিজ্ঞান পরীক্ষা দিল ছাত্রী

হলেই ঘুরে গেল মাথা, হাসপাতালে জীবন বিজ্ঞান পরীক্ষা দিল ছাত্রী
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। বুধবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী রাজেন্দ্রনারায়ণ রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ব্লকের আধিকারিকরা তড়িঘড়ি ছাত্রীটিকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বিদ্যালয় সূত্রে খবর, অসুস্থ ছাত্রীর নাম শুভশ্রী চৌধুরী। হবিবপুরের আইহো হাটখোলায় তার বাড়ি। 
Advertisement
আইহো বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। এদিন পরীক্ষা চলাকালীন হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় সে। বিদ্যালয়ের তরফে খবর দেওয়া হয় স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা সেখানে নিয়ে যান ছাত্রীটিকে। চিকিৎসকরা হাসপাতালে তার চিকিৎসা করেন। কিছুসময় বাদে কিছুটা সুস্থ বোধ করলে আবার পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করে ছাত্রীটি। হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। চিকিৎসক ও আধিকারিকদের নজরদারিতে জীবন বিজ্ঞান পরীক্ষা দেয় সে।
তবে মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য হাসপাতালে সুন্দর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রীটির মা ঝিলিক চৌধুরী। তিনি জানান, মেয়ে অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পর্ষদের তরফ থেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের তৎপরতাও ছিল প্রশংসনীয়। শরীর কিছুটা সুস্থ হওয়ার পর জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়েছে মেয়ে। 
খবর পেয়ে ছাত্রীটিকে দেখতে হাসপাতালে ছুটে যান হবিবপুর ব্লকের মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রণোতোষ সাহা এবং হবিবপুর থানার আইসি শোভন কর্মকার। 
প্রণোতোষবাবু বলেন, ব্লকজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে সবরকম ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ ছাত্রীকে হাসপাতালের সিকরুমে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ব্লক প্রশাসন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ