Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় বাড়ছে বাঁশের কদর

আগামী সপ্তাহে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। আর এই মেলার জন্য বাঁশ বিক্রি করে লাভের মুখ দেখছেন স্থানীয় বাঁশ বিক্রেতারা। হুজুর সাহেবের মেলায় দোকান দেওয়ার জন্য বাঁশের কাঠামো বানানো শুরু হয়েছে।

হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় বাড়ছে বাঁশের কদর
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: আগামী সপ্তাহে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। আর এই মেলার জন্য বাঁশ বিক্রি করে লাভের মুখ দেখছেন স্থানীয় বাঁশ বিক্রেতারা। হুজুর সাহেবের মেলায় দোকান দেওয়ার জন্য বাঁশের কাঠামো বানানো শুরু হয়েছে। আর সেই বাঁশের জোগান দিচ্ছেন হলদিবাড়ির বাঁশ ব্যবসায়ীরা। মেলা চত্বরের পাশে রাস্তায় লাইন দিয়ে বাঁশ বোঝাই গাড়ি নিয়ে সকাল থেকে হাজির হচ্ছেন বাঁশ বিক্রেতারা। বক্সিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বাঁশ বিক্রেতা সফিকুল ইসলাম বলেন, মেলাকে কেন্দ্র করে প্রায় হাজার তিনেক দোকান বসে। সেই দোকানের কাঠামো বানাতে লাগে বাঁশ। তাই এই সময় হুজুর সাহেবের মেলার মাঠে বাঁশ নিয়ে এসেছি। আরএক বাঁশ বিক্রেতা তারিকুল সরকার বলেন, প্রতিবছর মেলার আগে বাঁশ বিক্রি করে ভালো উপার্জন হয়। এ বছর এখনও পর্যন্ত ২৫০টি বাঁশ বিক্রি করেছি। একএকটি বাঁশের দাম ৬০-৭০ টাকা করে নিচ্ছি। আরও ৯০০ বাঁশ বিক্রি হবে বলে আমি আশাবাদী।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ