বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: শীতের সকালে গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকার। আরও একবার জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। দক্ষিণ জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে এনকাউন্টারে খতম নিষিদ্ধ সংগঠন হিজবুল মুজাহিদিনের পাঁচ জঙ্গি। তাদের মধ্যে রয়েছে পুলিসের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুলের এক শীর্ষ কমান্ডারও। তার নাম ফারুক আহমেদ ভাট ওরফে নালি। বৃহস্পতিবার কুলগাঁওয়ের কাদ্দের গ্রামে জঙ্গিদের সঙ্গেএই গুলিবিনিময়ে জখম হয়েছেন দু’জন সেনা জওয়ান। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
Advertisement
বুধবার রাতেই গোপন সূত্রে গ্রামে হিজবুল জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। তারপরেই শুরু হয় অপারেশন। জম্মু ও কাশ্মীরের পুলিস ও সিআরপিএফের সঙ্গে যৌথ অভিযানে নামে সেনা। এরইমধ্যে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল গুলিবিনিময়। একটা সময় বাহিনীর কাছে হার মানতে বাধ্য হয় জঙ্গিরা। ঘটনাস্থল থেকে পাঁচজন জঙ্গির দেহ উদ্ধার হয়। পাঁচটি একে-৪৭ রাইফেল, চারটি গ্রেনেড, ১২টি ম্যাগাজিন, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।
দক্ষিণ কাশ্মীরের ডিআইজিপি জাভেদ ইকবাল বলেন, নিহত হিজবুল কমান্ডার ফারুক আহমেদ ভাট কুলগাঁওয়ের বাসিন্দা। ২০১৫ সাল থেকে উপত্যকায় সে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। কমপক্ষে ৩৭টি এফআইআর দায়ের রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালে এ প্লাস ক্যাটিগরির জঙ্গি হিসেবে আহমেদ ভাটকে চিহ্নিত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিস। তাকে নিকেশ করাকে উপত্যকায় জঙ্গিদমনে বড় সাফল্য হিসেবে দেখছে নিরাপত্তা বাহিনী। অন্য নিহত জঙ্গিরা হল আদিল হোসেন, মুস্তাক আহমেদ ইট্টু, ইয়াসির জাভিদ ভাট এবং ইরফান লোন। তাদেরও বাড়ি কুলগাঁওয়ে।