Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হিজাব না পরার অপরাধে ইরানে গ্রেপ্তার গায়িকা

ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করছিলেন এক গায়িকা। কিন্তু পরেননি হিজাব। এই অপরাধে গ্রেপ্তার করা হল ২৭ বছরের পারাস্তু আহমাদিকে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার রাতে মাজানদারান প্রদেশের সারি শহরে। গায়িকার আইনজীবী জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভার্চুয়াল একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পারাস্তু।

হিজাব না পরার অপরাধে ইরানে গ্রেপ্তার গায়িকা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
তেহরান, ১৫ ডিসেম্বর: ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করছিলেন এক গায়িকা। কিন্তু পরেননি হিজাব। এই অপরাধে গ্রেপ্তার করা হল ২৭ বছরের পারাস্তু আহমাদিকে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার রাতে মাজানদারান প্রদেশের সারি শহরে। গায়িকার আইনজীবী জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভার্চুয়াল একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পারাস্তু। ইউটিউবে সম্প্রচারিতও হয় সেটি। গানের পাশাপাশি একটি ক্যাপশনও পোস্ট করেছিলেন গায়িকা। লেখা ছিল, আমি পারাস্তু। এই গান আমার ভালোবাসার মানুষের জন্য। আমি প্রিয় জন্মভূমিকে উদ্দেশ্য করে এই গান গাইছি আমি। কনসার্ট চলাকালীন শিল্পীর পরনে ছিল কালো ড্রেস। তবে পারফর্ম করার সময় পরেননি হিজাব। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতেই ইরানি পুলিস পরে গ্রেপ্তার করে তাঁকে। জানা গিয়েছে, পারাস্তুর পাশাপাশি তাঁর সঙ্গে থাকা মিউজিশিয়ান সোহেল নাসিরি এবং এহসান বেইরাঘদারকেও গ্রেপ্তার করেছে সে দেশের পুলিস। অপরদিকে, গায়িকার কনসার্টের ভিডিওটি ভিউ ইতিমধ্যেই ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে। উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর থেকেই মহিলাদের হিজাব বাধ্যতামূলক। বর্তমানে হিজাব আইনে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে ইরান। হিজাব আইন ভাঙলে ৫-১০ বছর কারাদণ্ডের সাজা মিলতে পারে। এছাড়া ভারতীয় মুদ্রায় সর্বাধিক ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এই সম্পর্কে একটি বিলও পাশ হয়েছে সে দেশের সংসদে। যদিও অনেকেই এটিকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাষ্ট্রের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বলেই মনে করে থাকেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ