Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হিজাব না পরায় হেনস্তা, মৌলবীকে পাল্টা দিলেন ইরানের মহিলা

ফের এক সাহসিনীকে দেখল ইরান। সম্প্রতি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হিজাব না পরায় মহিলার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এক ধর্মীয় নেতা। দু’জনের বচসা এমন পর্যায়ের পৌঁছায় যে, মৌলবীর পাগড়ি খুলে নিজের মাথায় জড়িয়ে নেন।

হিজাব না পরায় হেনস্তা, মৌলবীকে পাল্টা দিলেন ইরানের মহিলা
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তেহরান: ফের এক সাহসিনীকে দেখল ইরান। সম্প্রতি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হিজাব না পরায় মহিলার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এক ধর্মীয় নেতা। দু’জনের বচসা এমন পর্যায়ের পৌঁছায় যে, মৌলবীর পাগড়ি খুলে নিজের মাথায় জড়িয়ে নেন। তারপরই তিনি বলেন, এবার নিশ্চয়ই আমাকে সম্মান করবেন?
Advertisement
পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরানের সাংবাদিক মাসিহ আলিনেজাদ। লিখেছেন, হিজাব না পরার জন্য এক মহিলাকে হেনস্তা করছিলেন মৌলবী। ওই মহিলা তাঁকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। লিঙ্গবৈষ্যমের কারণে ইরানের মহিলারা আজ ক্ষুব্ধ। এই ঘটনার পর মহিলাকে আটক করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। মধ্যবয়সি ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ