Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্দিরের পাশে বিরিয়ানির দোকান! বন্ধের নির্দেশ হিন্দুত্ববাদী সংগঠনের

ভোটের ফল প্রকাশের পরই বনগাঁ কালীবাড়ি কালীমন্দিরের পাশে একটি বিরিয়ানির দোকান নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এক হিন্দুত্ববাদী সংগঠনের নাম করে কয়েকজন যুবক ওই দোকানটি বন্ধ করার দাবি জানান।

মন্দিরের পাশে বিরিয়ানির দোকান! বন্ধের নির্দেশ হিন্দুত্ববাদী সংগঠনের
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভোটের ফল প্রকাশের পরই বনগাঁ কালীবাড়ি কালীমন্দিরের পাশে একটি বিরিয়ানির দোকান নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এক হিন্দুত্ববাদী সংগঠনের নাম করে কয়েকজন যুবক ওই দোকানটি বন্ধ করার দাবি জানান। কিছুদিন চুপচাপ থাকলেও রবিবার নতুন করে ওই দোকানটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। দোকান মালিকের দাবি, এদিন কয়েকজন এসে দোকান সরিয়ে নিয়ে যেতে বলেছেন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। যদিও ওই সংগঠনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

দোকান মালিক গৌতম চট্টোপাধ্যায় বলেন, দুপুরে কয়েকজন এসে মন্দিরের পাশে বিরিয়ানির দোকান বন্ধ করতে নির্দেশ দেন। আগেও দোকান বন্ধ করার হুমকি দিয়েছিলেন তাঁরা। দোকান মালিক জানান, এখানে মাংস কাটা হয় না। মন্দিরের দিক ঘিরে দোকান চলে। তবুও হুমকির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সমিতি ও ক্লাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দোকানটি অন্য কোথাও স্থানান্তরিত করা যায় কি না, সেবিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এবিষয়ে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ওই দোকানে একজন গুন্ডা হিন্দু মঞ্চের এক সদস্যকে মারধর করেছিল। হিন্দুদের ভাবাবেগে আঘাত করে কোনো কাজ করা যাবে না।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ