Bartaman Logo
১১ জুন, ২০২৬

যোগীরাজ্যে আমিষ খাবারের দোকানে হামলা হিন্দুত্ববাদীদের

মুজাফ্ফরনগরের খাবারের দোকানে হামলা করেছে হিন্দুত্ববাদীরা। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিস্তারিত পড়ুন।

যোগীরাজ্যে আমিষ খাবারের দোকানে হামলা হিন্দুত্ববাদীদের
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আগ্রা: আমিষ খাবার বিক্রি হচ্ছে কেন? প্রশ্ন তুলে খাবারের দোকানে তাণ্ডব হিন্দুত্ববাদী সংগঠনের। বার্ষিক কাঁওয়ার যাত্রার আগে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার ‘কিং চিকেন কর্নার’ নামে ওই খাবারের দোকানে ভাঙচুর চালায় হিন্দু রক্ষা দলের ১৫-২০ জন সদস্য। পুড়িয়ে দেওয়া হয় সাইনবোর্ড। ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে মালিকপক্ষ। হিন্দু রক্ষা দলের নেতা হেমন্ত শর্মা সহ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যোগীরাজ্যের পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, সিরসোনা গ্রামের ওই খাবারের দোকানটি রয়েছে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ধারে। একই জমিতে রয়েছে অন্য একটি খাবারের দোকান। নাম ‘বদ্রি বিশাল ভোজনালয়।’ দেবতার নামে পাশাপাশি থেকে কোনও আমিষ খাবারের দোকান চালানো যাবে না, এই দাবি করেই ‘কিং চিকেন কর্নারে’ ভাঙচুর চালায় হিন্দুত্ববাদীরা। যদিও ওই সম্পত্তির মালিক নরেশ কুমার জানিয়েছেন, ‘বদ্রি বিশাল ভোজনালয়’ তিনিই চালান। অন্য একটি অংশ ভাড়া নিয়ে ‘কিং চিকেন কর্নার’ চালান আজাদ চৌধুরী নামের অন্য একজন।  নরেশ আরও জানিয়েছেন, ‘চুক্তি অনুযায়ী কাঁওয়ার যাত্রা চলাকালীন ওই দোকান বন্ধ রাখারও কথা ছিল।’
দোকানে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেমন্ত। তাঁর দাবি করেছেন,  ‘দোকানের সাইনবোর্ড সরিয়ে দিতে অনুরোধ করা হয়েছিল। তবে পর্যাপ্ত কর্মী না থাকায় আমরাই কাজে হাত লাগাই।’ পাশাপাশি হেমন্তের অভিযোগ, দোকানের মালিক প্রথমে নিজেকে সন্দীপ বলে পরিচয় দেন। পরে জানা যায় তাঁর নাম আজাদ চৌধুরী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ