Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অস্কারের দৌড়ে হিন্দি ছবি হোমবাউন্ড

অস্কারের দৌড়ে হিন্দি ছবি হোমবাউন্ড
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর জন্য ভারতীয় ছবি মনোনয়ন তালিকা প্রকাশ করল। অস্কার অ্যাওয়ার্ডের জন্য ২৪ টি ছবি জমা পড়েছিল। হিন্দি, মারাঠি, তেলুগু, কন্নড় সহ ভাষার মোট চব্বিশটি ছবির মধ্যে থেকে হিন্দি ছবি ‘হোমবাউন্ড’কে বেছে নেওয়া হল। এই বছর ভারতীয় ছবি হিসেবে অস্কারে প্রতিনিধিত্ব করতে চলেছে ‘হোমবাউন্ড’। এই ছবিকে ঘিরে আশায় বুক বাঁধছেন সিনেপ্রেমীরা। করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক নীরজ ঘায়ওয়ান। অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠয়া, জাহ্নবী কাপুর প্রমুখ। 

Advertisement

এই বছর চব্বিশটি ছবির মধ্যে একটিও বাংলা ছবি নেই। এ প্রসঙ্গে প্রযোজক তথা ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদৌসল হাসান বলেন, ‘অস্কারের দৌড়ে মনোনয়নের জন্য ছবি জমা দিতে হয়। এক্ষেত্রে কোনও বাংলা ছবির পরিচালক বা প্রযোজক তাঁদের ছবি জমা দেননি। ২০২৩ সালে আমি আমার প্রযোজনার ছবি ‘অপরিচিত’কে মনোনয়নে পাঠিয়েছিলাম। কিন্তু, এ বছর কোনও বাংলা ছবির নির্মাতাই অস্কারের জন্য কেন সদিচ্ছা দেখাননি, তা জানি না।’ কোনও বাংলা ছবির অস্কারের দৌড়ে না থাকায় প্রশ্ন তুলেছেন ইন্ডাস্ট্রির শিল্পীরাই।
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ