Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ মাছ

মিড ডে মিলের পাতে বদল এল এবার। পড়ুয়াদের পাতে পড়ল ইলিশ। সঙ্গে গরম গরম খিচুড়ি। মঙ্গলবার এই চিত্রই দেখা গেল রায়দিঘির উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ মাছ
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মিড ডে মিলের পাতে বদল এল এবার। পড়ুয়াদের পাতে পড়ল ইলিশ। সঙ্গে গরম গরম খিচুড়ি। মঙ্গলবার এই চিত্রই দেখা গেল রায়দিঘির উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক শশাঙ্ক হালদারের কথায়, ‘পড়ুয়াদের স্বাদ বদল করতেই এই প্রয়াস। মিড ডে মিলে ইলিশ পেয়ে ছাত্রছাত্রীরাও খুব খুশি। ভবিষ্যতে সুযোগ পেলে ফের পড়ুয়াদের জন্য ইলিশ মাছের ব্যবস্থা করব’। মিড ডে মিলের মেনুতে এদিন খিচুড়ির সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা ও শেষ পাতে মিষ্টি। পড়ুয়ারা পেট ভরে খেয়েছে। এই স্কুলে রয়েছে ১০০ জন পড়ুয়া ও তিনজন শিক্ষক। স্কুল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে, এদিন মিড ডে মিলে ইলিশ মাছ দেওয়া হবে। সেই মতো পড়ুয়ারাও সকলে হাজির হয়েছিল স্কুলে। পড়ুয়া অনুশ্রী বৈদ্য বলে, প্রতিদিন সয়াবিন আর ডাল খেতে ভালো লাগে না। এদিন ইলিশ পেয়ে আমরা খুব খুশি। বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় বাড়িতে খাওয়া হয় না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ