Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পর্যটনে ফিরছে পাহাড়, ডুয়ার্স

বিপর্যয়ের ধাক্কা সামলে পর্যটনে ফিরছে পাহাড়, ডুয়ার্স। মিরিক, বিজনবাড়ি ও সুখিয়াপোখরিকে আপাতত বাদ রেখেই পর্যটকরা বেছে নিচ্ছেন তাঁদের পছন্দের...

পর্যটনে ফিরছে পাহাড়, ডুয়ার্স
  • ৭ অক্টোবর, ২০২৫ ১৪:১০
Prefer us on Google

বিপর্যয়ের ধাক্কা সামলে পর্যটনে ফিরছে পাহাড়, ডুয়ার্স। মিরিক, বিজনবাড়ি ও সুখিয়াপোখরিকে আপাতত বাদ রেখেই পর্যটকরা বেছে নিচ্ছেন তাঁদের পছন্দের ডেস্টিনেশন। পাহাড় ও ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাহাড়ে চিমনি, সিটং, দাওয়াইপানি, তাগদা তিনচুলের পাশাপাশি লাভা, কোলাখাম, চুইখিম, পেডং, রামধুরা, ঝান্ডি, সামসিং, তোদে তাংটা সর্বত্রই পর্যটকদের বুকিং হচ্ছে। এমনকী যাঁদের পাহাড়ে বুকিং বাতিল হয়েছে, তাঁরাও বিকল্প জায়গায় ঘোরার অপশন খুঁজে নিচ্ছেন। টাইগার হিল, রক গার্ডেন যেতে দেওয়া হচ্ছে। আগামী কাল, বুধবার থেকে সিঙ্গলিলা ট্রেক রুট চালু হয়ে যাওয়ার সম্ভাবনা। ১৩ তারিখ থেকে ডুয়ার্সের জঙ্গলে চালু হবে কার সাফারি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ