Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়, প্র্যাকটিক্যালের নম্বর কমে হল ৫০

উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়, প্র্যাকটিক্যালের নম্বর কমে হল ৫০
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়গুলির নম্বর বিন্যাস পরিবর্তন করা হল। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এবার বিষয়গুলির থিওরি এবং প্র্যাকটিক্যালের নম্বর থাকবে ৫০ করে। থিওরির ৫০ নম্বর দু’টি সেমেস্টারে ২৫ করে ভাগ করা থাকবে। আর প্র্যাকটিক্যালের ৫০ নম্বরের পরীক্ষা হবে দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টারে। এতদিন 

Advertisement

থিওরিতে ৩০ নম্বর এবং প্র্যাকটিক্যালে ৭০ নম্বর বরাদ্দ ছিল বিষয়গুলিতে। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে ১৬টি বৃত্তিমূলক বিষয় রয়েছে। 
এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ প্রামাণিক বলেন, ‘হাতেকলমে শেখার বৃত্তিমূলক বিষয়গুলিকে নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছেলেখেলা করছে। ছাত্র-ছাত্রীরা এর ফলে বিভ্রান্তির শিকার হচ্ছে। বৃত্তিমূলক বিষয়ের বই তৈরি এবং আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে হবে সংসদকে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ