নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয় সেমেস্টার পরীক্ষার মডেল আনসার কি চ্যালেঞ্জের সময়সীমা ২ নভেম্বর পর্যন্ত বাড়াল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল এই বিজ্ঞপ্তি জারি করেছেন। ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে চ্যালেঞ্জ করার সময়সীমা আগে বেঁধে দিয়েছিল সংসদ। সূত্রের খবর, এই সময়ের মধ্যে পোর্টালে ওটিপি সংক্রান্ত কিছু সমস্যা হওয়ায় এবং পরীক্ষার্থীদের তরফে আবেদন আসায় এই সময়সীমা বৃদ্ধি করা হল। অবশ্য ইতিমধ্যে হাজারের বেশি পরীক্ষার্থী চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছেন বলে সংসদ সূত্রে খবর।
Advertisement



