Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা হবে।

আজ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজারের কিছু বেশি। ৮২২টি প্রধান ভেন্যু এবং ২,১০৩টি ভেন্যুতে পরীক্ষা হবে। স্পর্শকাতর ভেন্যুর সংখ্যা ১০৪। একই সঙ্গে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলবে। মোবাইল বা অন্য কোনো কমিউনিকেশন ডিভাইস, অনুমোদনহীন ক্যালকুলেটর নিয়ে কেন্দ্রে ঢুকলে সম্পূর্ণ পরীক্ষাই বাতিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ