Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উদয়নারায়ণপুরে ১৫০ চাষিকে উন্নত মানের সবজির বীজ বিলি

হাওড়া জেলার অন্যতম কৃষি নির্ভর ব্লক হচ্ছে উদয়নারায়ণপুর। ধান, আলু, বাদাম, পাট ছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ হয় এই এলাকায়।

উদয়নারায়ণপুরে ১৫০ চাষিকে উন্নত মানের সবজির বীজ বিলি
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার অন্যতম কৃষি নির্ভর ব্লক হচ্ছে উদয়নারায়ণপুর। ধান, আলু, বাদাম, পাট ছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ হয় এই এলাকায়। ২০১৬ সালে এই ব্লকের কানুপাট মনশুকা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ত্রিপুরারী পাঁজা কৃষকরত্ন সম্মান পেয়েছিলেন। বর্ধমানের নবান্ন উৎসবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুরে সবজি চাষে উৎসাহ দিতে বৃহস্পতিবার চাষিদের হাতে উন্নত মানের সবজির বীজ তুলে দেওয়া হল। রাজ্য সরকারের উদ্যানপালন বিভাগের উদ্যোগে এবং উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ১১টি গ্রাম পঞ্চায়েতের ১৫০ জন চাষির হাতে সবজির বীজ তুলে দেওয়া হয়। এদিন সবজি চাষিদের শশা, মুলো, বেগুন, লঙ্কা, বাঁধাকপি, টম্যাটোর বীজ বিলি করা হয়। এদিন বীজ বিতরণের সূচনা করেন ত্রিপুরারী পাঁজা। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন বলেন, বিধায়ক সমীর পাঁজার উদ্যোগেই বীজ বিতরণের কর্মসূচি করা হল। এদিন যে পরিমান বীজ দেওয়া হয়েছে, তা দিয়ে প্রায় ৩৭৫ বিঘা জমিতে চাষ করা যাবে বলে কল্যাণবাবু জানিয়েছেন।  নিজস্ব 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ