Bartaman Logo
২৮ মে, ২০২৬

নাবালিকা ধর্ষণ মামলায় আশারাম বাপুর আজীবন কারাদণ্ড বহাল হাইকোর্টে

নাবালিকা ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল রাজস্থান হাইকোর্ট। ২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের জন্য আশারামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ পকসো আদালত।

নাবালিকা ধর্ষণ মামলায় আশারাম বাপুর আজীবন কারাদণ্ড বহাল হাইকোর্টে
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

জয়পুর: নাবালিকা ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল রাজস্থান হাইকোর্ট। ২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের জন্য আশারামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ পকসো আদালত। সেই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু। বর্তমানে অন্তর্বর্তী জামিনে মুক্ত আশারাম। তাঁকে যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

নাবালিকাকে গণধর্ষণ সহ একাধিক অভিযোগে ২০১৩ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন আশারাম। ২০১৮ সালে তাঁকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়। আশারামের দুই সঙ্গী ওয়ার্ডেন শিল্পী ও সেবাদার শরৎচন্দ্রকেও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলেও স্বস্তি পেলেন না আশারাম। তবে তার দুই সঙ্গীকে গণধর্ষণের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে জামিনে রয়েছেন আশারাম। চলতি সপ্তাহেই তার মেয়াদ বেড়ে ৭ জুলাই পর্যন্ত হয়েছিল। তবে আদালতের রায়ের পর সংশোধনাগারে ফিরতে হবে তাঁকে।
প্রসঙ্গত, গুজরাতের গান্ধীনগরের আশ্রমে এক মহিলা ভক্তকে ধর্ষণেও দোষী সাব্যস্ত হয়েছেন আশারাম। ওই মামলায় ২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ