Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরিহারা গ্রুপ সি-ডি কর্মীর ভাতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রায়দান স্থগিত

চাকরিহারা গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতা দেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।

চাকরিহারা গ্রুপ সি-ডি কর্মীর ভাতা  নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রায়দান স্থগিত
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিহারা গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতা দেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ছিল এই মামলার শুনানি। যদিও সব পক্ষের বক্তব্য শোনার বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের পর কোনোরকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?

Advertisement

সুপ্রিম নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার পর গত মে মাসে রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের প্রতিমাসে ২০ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ১৫ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীরা। তাঁদের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সংবিধানের ২৮২ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে বলেন, সংবিধান জনস্বার্থে সরকারকে টাকা খরচ করার ক্ষমতা দিয়েছে। কিন্তু চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আদৌ জনস্বার্থ সম্পর্কিত বিষয় কি না, তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।  
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তে মামলাকারীদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। মানবিকতার খাতিরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা হলে সেটা সুপ্রিম কোর্টই দেখবে বলে জানান এজি। যদিও রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্টে ‘রিভিউ পিটিশন’ দায়ের হয়েছে বলে কতদিন ভাতা দেওয়া চলবে? কোনও কাজ না-করেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা ভাতা পেতে থাকবেন কি না, তাও রাজ্যের কাছে জানতে চান বিচারপতি। উভয় পক্ষের বক্তব্য শুনে রায় ঘোষণা স্থগিত রাখেন বিচারপতি সিনহা।

Advertisement
সম্পর্কিত সংবাদ