Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার ঢেউসাগর: অবৈধ নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট

দীঘার ঢেউসাগর:  অবৈধ নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘার ঢেউসাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। গত জানুয়ারিতে ঢেউসাগর পার্কের যাবতীয় অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি। তিন মাসের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশের ফলে আপাতত ঢেউসাগর ভাঙা হচ্ছে না।

Advertisement

বাঙালির অন্যতম পছন্দের দীঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে নিউ দীঘায় তৈরি হয়েছিল ঢেউসাগর। কিন্তু উপকূল বিধি ভঙ্গ করে নির্মাণের অভিযোগে এনজিটি-তে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই মামলার নির্দেশে, ৩ মাসের মধ্যে দীঘার ঢেউসাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে এলাকাটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এনজিটি।
এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা এনজিটি-র ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন। আদালত জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে ঢেউসাগর নির্মাণের কাজ শুরু করে। থিম পার্কের পাশাপাশি ঢেউসাগরের মধ্যে রয়েছে বিভিন্ন রাইড। প্রতিদিনই হাজার হাজার পর্যটক সেখানে ভিড় জমান। জুন মাসে ফের মামলার শুনানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ