Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ডে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

আর জি কর কাণ্ডে নতুন করে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার সিবিআই তদন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন বিচারপতি শম্পা সরকার।

আর জি কর কাণ্ডে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের
  • ২১ মে, ২০২৬ ২০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে নতুন করে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার সিবিআই তদন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন বিচারপতি শম্পা সরকার। যে কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআই-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তার তত্ত্বাবধানে তিন সদস্যের সিট গঠন করে নতুন করে গোটা প্রক্রিয়ার তদন্ত সারতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Advertisement

আগামী ২৫ জুন সেই সিটকে রিপোর্ট দিতে হবে বলেও উল্লেখ করেছে আদালত। নির্যাতিতার পরিবারের আবেদন মেনেই এই নির্দেশ বলে জানা যাচ্ছে। অভয়ার পরিবারের দাবি ছিল সিবিআই তদন্তে একাধিক ত্রুটি রয়েছে। তাই পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হোক। অন্যদিকে, গ্রেপ্তারের আশঙ্কায় এদিন কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অদিতি মুন্সি।

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ