Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচার প্রক্রিয়া বন্ধ স্যাটে! উষ্মাপ্রকাশ করল হাইকোর্ট

বিচার প্রক্রিয়া বন্ধ স্যাটে! উষ্মাপ্রকাশ করল হাইকোর্ট
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাটে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও মেম্বার পদ খালি। এজন্য উষ্মা প্রকাশ করল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, ‘একটি জুডিশিয়াল ফোরাম এভাবে দীর্ঘদিন স্তব্ধ হয়ে থাকতে পারে না। রাজ্যকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে।’ রাজ্য সরকারি কর্মচারীদের দাবি সংক্রান্ত মামলার ফয়সালা হয়ে থাকে স্যাটে। কিন্তু দীর্ঘদিন ধরে স্যাটের চেয়ারম্যান তথা বিচার বিভাগীয় সদস্য এবং একাধিক প্রশাসনিক সদস্য পদ খালি থাকায় বিচার প্রক্রিয়া স্তব্ধ। দ্রুত সদস্য নিয়োগের দাবিতে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সিনহার এজলাসে সেই মামলার শুনানিতে রাজ্য অর্থদপ্তর একটি রিপোর্ট দিয়েছে। তাতে জানানো হয়েছে, স্যাটের বিচার বিভাগীয় এবং প্রশাসনিক সদস্য নিয়োগের জন্য ১৮ জুলাই সার্চ কাম সিলেকশন কমিটি বৈঠকে বসে। সেখানে শূন্যপদ পূরণের জন্য সুপারিশ করা হয়েছে। এবার রাজ্যপালের অনুমোদনক্রমে, এই বৈঠকের নির্যাস পাঠাতে হবে কেন্দ্রের প্রশাসনিক ও কর্মিবর্গ বিভাগে। রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় তা আটকে আছে। বিচারপতি বলেন, রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর। ওইদিন স্যাটের মেম্বার নিয়োগে পদক্ষেপ সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ