Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের অনুমতি, কাল মিছিল বিজেপির

মুর্শিদাবাদ ইস্যুতে হাইকোর্টের অনুমতিতে কাল শনিবার প্রতিবাদে রাস্তায় নামছে বিজেপি। বাঙালি হিন্দু সুরক্ষার দাবিতে বঙ্গ বিজেপির যুব শাখার ব্যানারে মহামিছিলে হাঁটবেন শীর্ষ রাজ্য নেতৃত্ব।

হাইকোর্টের অনুমতি, কাল মিছিল বিজেপির
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদ ইস্যুতে হাইকোর্টের অনুমতিতে কাল শনিবার প্রতিবাদে রাস্তায় নামছে বিজেপি। বাঙালি হিন্দু সুরক্ষার দাবিতে বঙ্গ বিজেপির যুব শাখার ব্যানারে মহামিছিলে হাঁটবেন শীর্ষ রাজ্য নেতৃত্ব। দক্ষিণ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন প্রান্তে নিরীহ বাঙালি হিন্দুরা জেহাদিদের আক্রমণের শিকার হচ্ছে। রাজ্য প্রশাসন নির্বিকার। ওয়াকফের বিরোধিতায় নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ নির্বিচারে অশান্তি করছে। অথচ যাঁরা আক্রান্ত সেই হিন্দু মা-বোনেদের সুরক্ষার দাবিতে বিজেপির আন্দোলনের অনুমিত মেলে না। ইন্দ্রনীলবাবু আরও বলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ। ঘরছাড়া-পরিজনহারাদের যন্ত্রণার শরিক হতে আমরা রাজপথে সোচ্চার হব। অন্যদিকে, বৃহস্পতিবার একটি বেসরকারি সংগঠনকে শর্তসাপেক্ষে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় ত্রাণ বিলির অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ