Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মিড ডে মিল সরবরাহে বিপত্তি

মিড ডে মিল নিয়ে অব্যবস্থা সোমবারেও কাটল না। এদিনও কলকাতার বহু স্কুল খাবার না-পাওয়ার অভিযোগ করেছে।

মিড ডে মিল সরবরাহে বিপত্তি
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিল নিয়ে অব্যবস্থা সোমবারেও কাটল না। এদিনও কলকাতার বহু স্কুল খাবার না-পাওয়ার অভিযোগ করেছে। যেখানে খাবার পৌঁছেছে, সেখানে অনেক ক্ষেত্রেই দেরি হয়েছে। আবার পরিমাণে কম আসার অভিযোগও বহু ক্ষেত্রেই। শনিবার কলকাতার ৫০০টি স্কুলে এই প্রকল্প চালু হয়। সেদিনও বহু স্কুল থেকে অভিযোগ আসে। এদিন এক শিক্ষক বলেন, নতুন নিয়মে সকালেই জানাতে হচ্ছে কত পড়ুয়া উপস্থিত। তা হোয়াটসঅ্যাপ বা অন্য মাধ্যমে জানিয়েও দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও ছাত্রের অনুপাতে খাবার আসছে কম। বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এই বিপত্তি উত্তর কলকাতাতেই বেশি। এখানে ইসকনের বাগবাজার কিচেন থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। 

Advertisement

ইসকনের এক সূত্র জানিয়েছে, এই কিচেনটি আগে থেকেই চলত। তবে, ১ আগস্ট থেকে অনেক নতুন স্কুল যুক্ত হয়েছে। তবে, জিপিএস থাকা সত্ত্বেও সেগুলি চিনতে ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তিদের অসুবিধে হচ্ছে। তাই এই সমস্যা। কয়েকদিনে তা মিটে যাবে বলেও জানিয়েছেন তিনি। যদিও, পরিমাণে খাবার কেন কম আসছে, তার ব্যাখ্যা মেলেনি। তবে, কোথাও যে একটা সামঞ্জস্যের অভাব রয়েছে, তা জোর দিয়েই বলছেন শিক্ষকরা। এদিন ভাত এবং সয়াবিনের তরকারি দেওয়া হয়েছে পড়ুয়াদের। তা নিয়েও ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ