Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হোগলবেড়িয়ায় গাঁজা ও কাশির সিরাপ উদ্ধার

হোগলবেড়িয়ায় গাঁজা ও কাশির সিরাপ উদ্ধার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: হোগলবেড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি গাঁজা ও ১৯১বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল পুলিস। তবে পাচারকারীদের কাউকে ধরা যায়নি। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের রাজাপুরের আয়াডাঙা মাঠে অভিযান চালানো হয়। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই মাঠে প্যাকেটভর্তি গাঁজা ও কাশির সিরাপ জড়ো করে রাখা হয়েছিল। পুলিস তা উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ