Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সেলিব্রেশনে চোট পেলেন হেন্ডারসন

মেক্সিকোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তাই খেলতে খেলতে আঘাত পাওয়ার প্রশ্নই নেই।

সেলিব্রেশনে চোট পেলেন হেন্ডারসন
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: মেক্সিকোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তাই খেলতে খেলতে আঘাত পাওয়ার প্রশ্নই নেই। তবু অ্যাজটেকা স্টেডিয়ামে জয়ের পর অদ্ভুতভাবে চোটের শিকার ইংল্যান্ডের বর্ষীয়ান মিডফিল্ডার জর্ডন হেন্ডারসন। সতীর্থদের সঙ্গে উৎসবে মেতে ওঠার সময় ভারসাম্য হারিয়ে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের উপর পড়ে যান তিনি। কবজিতে চোট লাগে। স্ট্রেচারে করে তাঁকে বের করা হয় মাঠ থেকে। হাসপাতালে পৌঁছানোর পর দেখা যায় সার্জারির প্রয়োজন। ফলে চলতি আসর থেকে ছিটকে গেলেন হেন্ডারসন। খেতাবের স্বপ্নে বিভোর ইংল্যান্ড শিবিরের কাছে যা নিঃসন্দেহে বড়ো ধাক্কা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ