হেমতাবাদ বিদ্রোহী ক্লাবের শ্যামাপুজো এবার ৪৭ তম বর্ষে
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দীপাবলি উপলক্ষ্যে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে চমক দিতে চলেছে বিদ্রোহী ক্লাব। হেমতাবাদ থানা সংলগ্ন বিদ্রোহী ক্লাব পরিচালিত শ্যামাপুজো এবার ৪৭ তম বর্ষে পড়েছে। 

Advertisement

পুজো কমিটির সভাপতি প্রদীপ কুমার ভৌমিক জানান, শনিবার বিকেলে মশাল দৌড়ের মধ্য দিয়ে শুরু হবে পুজোর উদ্বোধন। অতিথি হিসেবে সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা উপস্থিত থাকবেন। পুজোর পাশাপাশি সমাজ সেবামূলক কর্মসূচি হবে। 
রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে স্থায়ী মন্দির সাজিয়ে তোলা হচ্ছে। ফুল সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে মন্দির সাজাতে। পাশাপাশি আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকা। 
পুজো কমিটির সম্পাদক পিনাকি চট্টোপাধ্যায় বলেন, অঙ্কন, ক্যুইজ, আবৃত্তি, নাচ, গান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুদেদের প্রতিভার বিকাশ ঘটানোও আমাদের লক্ষ্য। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। ১২ নভেম্বর কলকাতার সঙ্গীত শিল্পী এখানে আসবেন গান গাইতে। প্রতিবছর আমাদের পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাসিন্দাদের নজর কাড়ে। এবারও আমাদের পুজো ও অনুষ্ঠান সাধারণ মানুষের মন জয় করবে। কালীপুজোর দিন ঘটা করে দেবীর আরাধনা হয়। মন্দিরে পাথরের তৈরি স্থায়ী মূর্তি রয়েছে শ্যামা মায়ের। সারাবছর মন্দিরে দেবীর পুজো হয়।  নিজস্ব চিত্র