Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মায়ের স্মৃতিতে মনখারাপ

‘মা’ শব্দের ব্যাপ্তি অসীম। অদম্য এক শক্তি এবং আবেগের নাম মা। আগামিকাল মাদার্স ডে। কিন্তু বছরের কোনও একটি দিন নয়। প্রতিটি দিনই হোক মায়েদের, এমনটাই মনে করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে এ বছর তাঁদের মনখারাপের মাদার্স ডে।

মায়ের স্মৃতিতে মনখারাপ
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘মা’ শব্দের ব্যাপ্তি অসীম। অদম্য এক শক্তি এবং আবেগের নাম মা। আগামিকাল মাদার্স ডে। কিন্তু বছরের কোনও একটি দিন নয়। প্রতিটি দিনই হোক মায়েদের, এমনটাই মনে করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে এ বছর তাঁদের মনখারাপের মাদার্স ডে।

Advertisement

 

আমার মাতৃত্বের জন্মদিন 

ঋতুপর্ণা সেনগুপ্ত 

মাকে ছাড়া এবছর প্রথম মাদার্স ডে। মনে অনেকটা কষ্ট নিয়েই এ বছরের দিনটা কাটাব। মাদার্স ডে মানে আমার কাছে আমার মাতৃত্বের জন্মদিন। আমার মেয়ে ঋষণার জন্মদিন আর মাদার্স ডে প্রায় একসঙ্গেই সেলিব্রেট করি। তবে মায়ের জন্য মন খারাপ থাকবেই। আমি জানি আমার সঙ্গেই মা আছেন। আমাকে দেখছেন। মা না থাকার আক্ষেপ রয়েছে। সেটা থাকবেও। কিন্তু এটাও নিশ্চিত জানি, মায়ের আশীর্বাদ সব পরিস্থিতিতে আমাকে ঘিরে রেখেছে।

ভালো মা হতে চাই 

কনীনিকা বন্দ্যোপাধ্যায়

ভাবলেই কষ্ট হচ্ছে মা নেই। মাকে ছাড়া প্রথম মাদার্স ডে। সদ্য মাকে হারিয়েছি। এখনও ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারিনি। মা আমার সব থেকে বড় শক্তি। সব থেকে বড় বন্ধু ছিল। জীবনে যতবার ভেঙে পড়েছি, খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি ততবার ঢাল হয়ে দাঁড়িয়ে সাহস দিয়েছিল মা। অন্যান্য বছর আমার মেয়ে এবং মা দু’জনের সঙ্গেই মাদার্স ডে সেলিব্রেট করতাম। এ বছর মেয়ের সঙ্গেই সময় কাটাব এবং স্মৃতিতে মাকে খুঁজব। মায়েদের আমরা ‘টেকেন ফর গ্রান্টেড’ করে নিই। কিন্তু, মায়েদেরও সম্মানের প্রয়োজন। মা ছাড়া এই পৃথিবীতে আমার অস্তিত্বই থাকত না। শত সমস্যাতেও আমার মায়ের হার না মানা মানসিকতা দেখে বড় হয়েছি। মায়ের মতোই আমিও ভালো মা হতে চাই।
অনুলিখন: 
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ