Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমার তৈরি বিরিয়ানি খুব ভালোবাসত

আজ আমার অত্যন্ত কষ্টের দিন। ধর্মেন্দ্র বিষয়ে কিছু বলতে আমার বুক ফেটে যাচ্ছে।

আমার তৈরি বিরিয়ানি খুব ভালোবাসত
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতিচারণায় সায়রা বানু।

Advertisement

• আজ আমার অত্যন্ত কষ্টের দিন। ধর্মেন্দ্র বিষয়ে কিছু বলতে আমার বুক ফেটে যাচ্ছে। কিছুতেই ওর মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। ও আমার ছোট ভাইয়ের মতো ছিল। ধরম আমাদের পরিবারের একজন। ওকে ঘিরে আমার অজস্র স্মৃতি। আমাদের বাড়িতে ধরমের আসা যাওয়া চলতেই থাকত। আর বাড়িতে এলে আমরা আড্ডা দিতাম। জীবনের নানান উঁচু-নিচু পথ অতিক্রম করতে হয়েছে। সবসময় ধরমকে আমার পাশে পেয়েছি। ছোট ভাইয়ের মতো আমাকে আগলে রাখত। আমাদের পরিবারের ভালোমন্দ সবকিছু আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিতাম। রাত একটা বা দু’টো  পর্যন্ত কথা বলা কোনও ব্যাপারই ছিল না। আমরা যে কোনও সময় একে অপরের সঙ্গে কথা বলতাম। আমার হাতের রান্না খেতে ও ভীষণ ভালোবাসত। বিশেষ করে বিরিয়ানি ওর বেশি পছন্দের ছিল। ইউসুফ সাহাব ওকে খুব ভালোবাসতেন। সবসময় ধরমের প্রশংসা করতেন। আমার সেই প্রিয় ভাই আর নেই! ১৯৬০ সাল থেকে আমাদের সম্পর্ক। ধরম নেই এটা বিশ্বাসই করতেই পারছি না।  

Advertisement
সম্পর্কিত সংবাদ