Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদকে ছয় গোলের মালা ওড়িশার

হায়দরাবাদকে ছয় গোলের মালা ওড়িশার
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় জয় পেল ওড়িশা এফসি। সোমবার নিজামের শহরে হায়দরাবাদকে হাফ ডজন গোলের মালা পরাল সের্গিও লোবেরা ব্রিগেড।  এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ওড়িশা। এক ম্যাচ কম খেলে সাত পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে থংবই সিংটোর দল। 
Advertisement
ধারে ও ভারে এগিয়ে থেকেই এদিন মাঠে নেমেছিলেন হুগো বোমাসরা। ম্যাচের ১২ মিনিটেই ইসাক রালতের গোলে কাঙ্ক্ষিত লিড নেয় লোবেরা ব্রিগেড। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান ডিয়েগো মরিসিও। বিরতির পর ওড়িশার আক্রমণের চাপ বাড়ালে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদ রক্ষণ। ৫১ মিনিটে লালডিয়াখালুয়ার আত্মঘাতী গোলেই তা স্পষ্ট। এরপর একে একে স্কোরশিটে নাম তুললেন মোর্তাদা ফল, পুইতিয়া ও রহিম আলি।
চলতি মরশুমের শুরু থেকেই ওড়িশার খেলায় ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল। মূলত আপফ্রন্টের ব্যর্থতায় ভুগতে হয়েছিল লোবেরা ব্রিগেডকে। তবে সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে এই জয় কৃষ্ণা-মরিসিওদের অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে। মঙ্গলবার ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ে নামছে মুম্বই সিটি। জিতে লিগ টেবিলে উন্নতি করাই লক্ষ্য ছাংতেদের।
সম্পর্কিত সংবাদ