Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরের কলাইবাড়িতে ৮০ একর জমিতে জলসেচের ব্যবস্থা

হবিবপুরের কলাইবাড়ি এলাকায় জমিতে সেচের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে সেচের জল পৌঁছে দেওয়া হবে ফসলের জমিতে। সম্প্রতি এই কাজের জন্য পাইপ লাইনের কাজ শুরু করেছে জল সম্পদ উন্নয়ন দপ্তর।

হবিবপুরের কলাইবাড়িতে ৮০ একর জমিতে জলসেচের ব্যবস্থা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: হবিবপুরের কলাইবাড়ি এলাকায় জমিতে সেচের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে সেচের জল পৌঁছে দেওয়া হবে ফসলের জমিতে। সম্প্রতি এই কাজের জন্য পাইপ লাইনের কাজ শুরু করেছে জল সম্পদ উন্নয়ন দপ্তর। এর ফলে উপকৃত হবেন হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকার ১৫০ জন কৃষক। এক সঙ্গে প্রায় ৮০ একর জমিতে সেচের জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। 
Advertisement
হবিবপুর ব্লক জল সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক সৌরভ দাস বলেন, দুটি প্রধান ডিস্ট্রিবিউশন চেম্বারের মাধ্যমে ২৫টি শাখা চেম্বার তৈরি করা হবে। প্রতিটি শাখা চেম্বার থেকে সহজেই ২০ বিঘা জমিতে জল সরবরাহ করা যাবে। সব মিলিয়ে প্রায় ৮০ একর জমিতে সেচের জল সরবরাহ করা সম্ভব হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণত এই এলাকার জমিতে ধান, সরিষা, ভুট্টার চাষ বেশি হয়। জলের অভাবে পাটের চাষ করা যেত না। বোরো ধান চাষ করতেও প্রচুর জলের প্রয়োজন হয়। পর্যাপ্ত জলের অভাবে প্রতি বছর ফসল অনেক কম হতো। জলের অভাবে ফসল নষ্ট হয়ে যেত। সেই কারণে অনেক কৃষক বোরো ধান চাষ করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে তাঁরা বারবার এনেছিলেন। অবশেষে দীর্ঘদিন পর প্রশাসনের উদ্যোগে সমস্যার সমাধান হতে চলেছে।
রাম হালদার নামে স্থানীয় এক কৃষক বলেন, সেচের জল ব্যক্তিগত মার্সিবল থেকে নিতে গিয়ে অনেক খরচ পড়ে। জলের অভাবে সারা বছর চাষাবাদ করা সম্ভব হয়ে উঠত না। এবার থেকে পর্যাপ্ত জল পেলে সারা বছর কৃষিকাজ করা যাবে। ফসল নষ্টের ভয় থাকবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ