• এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন শাহরুখ খান। অভিনেতার আইনজীবীর দাবি, একটি ঘটনাকে ভুলভাবে সমাজমাধ্যমে উপস্থাপন করে শাহরুখকে অসম্মান করা হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি। সেই কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করে ওই ইনফ্লুয়েন্সার দাবি করেন, শাহরুখকে ‘চুপ’ থাকতে বলেছেন অনন্ত। তা নিয়েই শুরু হয় শোরগোল। এরপরই কড়া ব্যবস্থা নিয়েছে শাহরুখের টিম। আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে অভিনেতাকে অসম্মান করার জন্যই ওই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ক্যাপশনে যা লেখা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। যদিও মানহানির মামলা খবরকে ভুয়োও বলছে বহু সূত্র।
Advertisement



