ক্যানবেরা: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৫৬ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। তিনি পিছনে ফেললেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে (৩৫৫)। তবে রেকর্ডের দিনে হরমনপ্রীতের সঙ্গী হল পরাজয়। অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১৯ রানে হারল ভারত। তিন ম্যাচের সিরিজের ফল দাঁড়াল ১-১। অ্যাডিলেডে শেষ ম্যাচটি হবে শনিবার। টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫ উইকেটে তোলে ১৬৩। জবাবে ভারত ৯ উইকেটে ১৪৪ রান করে। তার মধ্যে হরমনপ্রীতের সর্বাধিক ৩৬।



