Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে হড়পা বান, মৃত ৩০৭

পাকিস্তানের খাইবার-পাখতুনওয়ায় ভয়াবহ হড়পা বানে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের জেলা। সেখানে মৃতের সংখ্যা ১৮৪।

পাকিস্তানে হড়পা বান, মৃত ৩০৭
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পেশোয়ার: পাকিস্তানের খাইবার-পাখতুনওয়ায় ভয়াবহ হড়পা বানে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের জেলা। সেখানে মৃতের সংখ্যা ১৮৪। এছাড়া বাজাউর, সোয়াত, মানেরা, সাংলা, তোরঘার এবং বাটাগ্রামও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পাক অধীকৃত কাশ্মীরের বহু এলাকা বন্যাকবলিত বলে জানা গিয়েছে। 

Advertisement

খাইবার-পাখতুনওয়ার প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র ফইজি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ৭৪টি বাড়ি ভেঙে গিয়েছে। যার মধ্যে ৬৩টি পুরোপুরি ধূলিসাৎ। এই বিষয়ে প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর জানিয়েছেন, বন্যাবিধ্বস্ত সমস্ত এলাকাতেই পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। হড়পা বানে মৃতদের মধ্যে বেশিরভাগই পুরুষ ও শিশু বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ