Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

শান্তি প্রস্তাবে সই করবে না হামাস

দু’বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ থামার সোনালি সম্ভাবনা দেখা দিয়েছিল। তাঁর দেওয়া শান্তির প্রস্তাব ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী মেনে নিয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তি প্রস্তাবে সই করবে না হামাস
  • ১২ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

কায়রো: দু’বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ থামার সোনালি সম্ভাবনা দেখা দিয়েছিল। তাঁর দেওয়া শান্তির প্রস্তাব ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী মেনে নিয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার অবশ্য হামাস ট্রাম্পের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। তাই সরকারিভাবে গাজা শান্তি প্রস্তাবে হামাস স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। হামাস নেতা হোসাম বর্দান বলেন, প্যালেস্তিনীয়দের  স্বভূমি থেকে বহিষ্কার করার কথা বলা অযৌক্তিক এবং অর্থহীন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ