Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নামখানার অসুস্থ বৃদ্ধকে বাড়ি ফেরাতে উদ্যোগী হ্যাম রেডিয়ো

রাস্তার পাশ থেকে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল হ্যাম রেডিয়ো। বর্তমান তিনি চিকিৎসাধীন। ‌সুস্থ হলেই তাঁকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে।

নামখানার অসুস্থ বৃদ্ধকে বাড়ি ফেরাতে উদ্যোগী হ্যাম রেডিয়ো
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: রাস্তার পাশ থেকে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল হ্যাম রেডিয়ো। বর্তমান তিনি চিকিৎসাধীন। ‌সুস্থ হলেই তাঁকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। প্রায় পাঁচদিন আগে নামখানার একটি রাস্তার ধারে ঝোপের ভিতরে ওই বৃদ্ধ অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। সেখানকার এক বাসিন্দা বাবলু খাটুয়া তাঁকে দেখতে পান। তখন তাঁর পিঠে ও কোমরে গভীর ক্ষত ছিল। এরপর বাবলুবাবু হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি শুনে হ্যাম রেডিয়োর প্রতিনিধি দিবস মণ্ডল নামখানায় আসেন। এরপর ওই বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তিনদিন পর তিনি কিছুটা সুস্থবোধ করলে তাঁর পরিচয় জানা যায়। তিনি দমদমের পাতিপুকুর বিধানপল্লির বাসিন্দা। নাম মনোরঞ্জন মণ্ডল। হ্যাম রেডিওর প্রতিনিধি হীরক সিনহা তাঁর সদস্যদের নিয়ে বাড়ি খুঁজে বের করেন। রবিবার তাঁর ছেলে স্বপন মণ্ডল নামখানায় এসে বাবার সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, মনোরঞ্জনবাবু পাতিপুকুর বাজারে মাছ বিক্রি করতেন। তাঁর ছেলে দমদমে অটো চালান। প্রায় তিন মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। তবে কীভাবে তিনি নামখানায় চলে এসেছিলেন, তা পরিষ্কার নয়।  উদ্ধার হওয়া বৃদ্ধ। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ