Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদলের স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করল হলদিয়া প্রেট্রকেম

মহিষাদলের বাবুরহাটে মা সারদা শিক্ষা নিকেতনে খুদে পড়ুয়াদের জন্য স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করল হলদিয়া পেট্রকেমিক্যালস। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের তত্ত্বাবধানে গ্রামের মধ্যে ওই কিন্ডারগার্ডেন স্কুল পরিচালনা করে অভ্যুদয় হলদিয়া সংস্থা।

মহিষাদলের স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করল হলদিয়া প্রেট্রকেম
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলের বাবুরহাটে মা সারদা শিক্ষা নিকেতনে খুদে পড়ুয়াদের জন্য স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করল হলদিয়া পেট্রকেমিক্যালস। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের তত্ত্বাবধানে গ্রামের মধ্যে ওই কিন্ডারগার্ডেন স্কুল পরিচালনা করে অভ্যুদয় হলদিয়া সংস্থা। গ্রামের মহিলাদের স্বনির্ভর করা, শিশুদের আশ্রমিক পরিবেশে আধুনিক পঠনপাঠনের সুযোগ করে দিতে একাধিক উদ্যোগ নিয়েছে অভ্যুদয়। এজন্য হলদিয়ার বিভিন্ন  বেসরকারি শিল্প সংস্থা এগিয়ে আসছে বলে জানান অভ্যুদয় হলদিয়া সংস্থার কর্মকর্তা প্রণবকুমার বেরা।

Advertisement

হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে মা সারদা শিক্ষা নিকেতন কেজি স্কুলে দুই শতাধিক পড়ুয়া রয়েছে। শিশুদের পঠনপাঠনে যাতে সমস্যা না হয়, এজন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছে হলদিয়া পেট্রকেম। একই সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে সৌরবিদ্যুৎচালিত একটি ওয়াটার পিউরিফায়ার মেশিনও উপহার দিয়েছে। সংস্থার সম্পাদক অনুপম মাইতি বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীতে পেট্রকেম কর্তৃপক্ষ মা সারদা শিক্ষা নিকেতনে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি করে দিয়েছে। স্কুলের ছাদেই সোলার প্যানেল বসানো হয়েছে। এর মাধ্যমে স্কুলে সিলিং ফ্যান ও সাবমার্সিবল পাম্প চালানো যাবে।

স্কুল ছাড়াও গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্য অভ্যুদয়ের মাধ্যমে আরও ১৪টি ওয়াটার পিউরিফায়ার দিয়েছে পেট্রকেম। সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রকেমের সহযোগী সংস্থার আধিকারিক শ্রেয়সী মৈত্র, হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ