Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

রক্ষণ নিয়ে চিন্তায় হাবাস

ডুরান্ড কাপে জয় দিয়ে মরশুম শুরু করেছিল ইস্ট বেঙ্গল। শিরোপা নির্ণায়ক ম্যাচে মোহন বাগানের বিরুদ্ধে চার গোলে জেতার পর মশালের আগুনে গনগনে আঁচ

রক্ষণ নিয়ে চিন্তায় হাবাস
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে জয় দিয়ে মরশুম শুরু করেছিল ইস্ট বেঙ্গল। শিরোপা নির্ণায়ক ম্যাচে মোহন বাগানের বিরুদ্ধে চার গোলে জেতার পর মশালের আগুনে গনগনে আঁচ। এবার শিল্ড ফাইনালেও ডার্বি। ছন্দ ধরে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীদের আবারও মাত দিতে তৈরি হাবাস-ব্রিগেড। গত ম্যাচে নর্থ ইস্টয়ের বিরুদ্ধে ৭-২ ব্যবধানে জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে ইস্ট বেঙ্গলের। তবে রক্ষণ নিয়ে চিন্তায় কোচ হাবাস। 

Advertisement

সোমবার রক্ষণের ভুলে শুরুতে গোল হজম করতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। এই পর্বে আলেদাইনদের দৌড়ে থরহরি কম্পমান অবস্থা ছিল লাল-হলুদ ডিফেন্ডারদের। বিশেষ করে দুই উইং-ব্যাক হার্দিক ও সন্দীপকে বড়ই নড়বড়ে দেখিয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে লালচুংনুঙ্গা ও জিভুলিচের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট। একাধিক ম্যাচ উইনার সমৃদ্ধ মোহন বাগানের বিরুদ্ধে কি দল অপরিবর্তিত রাখার সাহস দেখাবেন হাবাস? আসলে তাঁকে বড়ো ম্যাচের প্রথম একাদশ বাছতে হবে অনেক অঙ্ক কষে। আগামী ১৩ অক্টোবর ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু-এর খেলা রয়েছে। স্বভাবতই সেই ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দেশের হয়ে খেলা আনোয়ারদের ডার্বিতে নামানোর ঝুঁকি কি নেবেন তিনি? অস্বীকারের উপায় নেই, আনোয়ার ছাড়া ইস্ট বেঙ্গল ডিফেন্স বড্ড অপরিণত। তবে সমস্যা সমাধানের জন্য হাবাসের উপরেই আস্থা রাখছে ম্যানেজমেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ