সংবাদদাতা, কল্যাণী: গয়েশপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা মাঠের কাছে নির্মল মোড় এলাকায় শনিবার রাতে জুয়ার আসরে হানা পুলিসের। সেখান থেকে ছ’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম রতন বল, গোপাল বিশ্বাস, সুবোধ বিশ্বাস, অজিত পোদ্দার, যুগল রায় ও শম্ভু দে। এদের মধ্যে তিনজন সত্তরোর্ধ্ব বৃদ্ধও রয়েছেন। ধৃত সকলের বাড়ি গয়েশপুর এলাকায়। কল্যাণী থানার পুলিস জানিয়েছে, তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়া খেলার কয়েক হাজার টাকা সহ খেলার বোর্ড।



