Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরুপ্রণাম

উস্তাদ বিসমিল্লা খাঁর প্রয়াণ দিবস উপলক্ষ্যে সদ্য এক বিশেষ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হল কলকাতার ‘লেজেন্ড অ্যান্ড লিগেসি কাফে’ তথা সংস্কৃতি চর্চা কেন্দ্রে

গুরুপ্রণাম
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• উস্তাদ বিসমিল্লা খাঁর প্রয়াণ দিবস উপলক্ষ্যে সদ্য এক বিশেষ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হল কলকাতার ‘লেজেন্ড অ্যান্ড লিগেসি কাফে’ তথা সংস্কৃতি চর্চা কেন্দ্রে। সেখানে প্রদর্শিত হল বিশিষ্ট পরিচালক শুভঙ্কর ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘উস্তাদ-এ-বিসমিল্লা’। বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী পদ্মশ্রী সোমা ঘোষ স্মরণ করেন তাঁর গুরু বিসমিল্লা খাঁ সাহেবকে। এদিন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশীষ বসুর সঙ্গে আলাপচারিতায় পদ্মশ্রী সোমা ঘোষ ভাগ করে নিলেন তাঁর মনের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যামি জুরি পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ