• প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন চন্দ্রা মহালনবীশ। সঙ্গীতগুরুর ৯৬তম জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে গুরু প্রণাম করলেন চন্দ্রা ও তাঁর সংস্থা ‘ননীগৌরিকা’। সহযোগিতায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। ঐক্যতান মঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে কথায়, কবিতা ও গানে অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন অনেকে। ‘মরণ রে তুঁহু মম’ গানের সঙ্গে ডঃ ললিতা ঘোষের নৃত্য পরিবেশনা অত্যন্ত দৃষ্টিনন্দন। দেবাশিস মজুমদারের নির্দেশনায় স্কুল পড়ুয়াদের পরিবেশনায় মঞ্চস্থ হল নাটক ‘গুরু’।



