Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

স্কুল থেকে অপহৃত অন্তত ২০০ পড়ুয়া-শিক্ষক

খ্রিশ্চান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানিয়েছে, শুক্রবার ভোরে নাইজের স্টেটের আগওয়ারা জেলার সেন্ট মেরিজ স্কুলে হানা দেয় বন্দুকবাজরা।

স্কুল থেকে অপহৃত অন্তত ২০০ পড়ুয়া-শিক্ষক
  • ২২ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

আবুজা, ২২ নভেম্বর: নাইজেরিয়ার শিক্ষাঙ্গনে ফের ভয়াবহ বন্দুকবাজ হানা। এবার দেশের দক্ষিণের একটি স্কুল থেকে দুই শতাধিক পড়ুয়া এবং শিক্ষককে অপহরণ করল সশস্ত্র দুষ্কৃতীরা। চলতি সপ্তাহে এটি দ্বিতীয় স্কুলে হামলার ঘটনা বলে জানা গিয়েছে। হামলার ভয়ে ইতোমধ্যে ৪৭টি কলেজ বন্ধ করে দিয়েছে সরকার।

Advertisement

খ্রিশ্চান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানিয়েছে, শুক্রবার ভোরে নাইজের স্টেটের আগওয়ারা জেলার সেন্ট মেরিজ স্কুলে হানা দেয় বন্দুকবাজরা। অপহরণ করা হয় ২১৫ পড়ুয়া এবং ১২ জন শিক্ষককে। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে। কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। কোনও মুক্তিপণও দাবি করা হয়নি। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ ও সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। 
বন্দুকবাজের হামলার ঘটনা আফ্রিকার এই দেশটিতে এই প্রথম নয়। তবে একসঙ্গে দুই শতাধিক পড়ুয়াকে অপহরণের ঘটনা গত কয়েক বছরের মধ্যে ঘটেনি। চলতি সপ্তাহের শুরুতে কেব্বি প্রদেশের একটি স্কুল থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে দুষ্কৃতীরা। কয়েকদিন পরেই তারা একটি চার্চে ঢুকে ৩৮ জনকে অপহরণ করে নিয়ে যায়। আক্রমণকারীদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান দু’জন। দু'টি ক্ষেত্রেই মুক্তিপণ বাবদ অপহৃত পিছু ১০ কোটি নাইরা চাওয়া হয়। শুক্রবারের স্কুলে হামলার পিছনেও বন্দুকবাজদের এই দল জড়িত বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ