Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্যাংককে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ, মৃত ৬

ভর দুপুরে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। আর তার হামলার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের।

ব্যাংককে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ, মৃত ৬
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ব্যাংকক, ২৮ জুলাই: ভর দুপুরে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। আর তার হামলার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছে খোদ বন্দুকবাজও। সূত্রের খবর, এলোপাথাড়ি গুলি ছোড়ার পর নিজেই আত্মহত্যা করেন ওই বন্দুকবাজ। আজ, সোমবার ব্যাংককের একটি মার্কেটে হামলা চালায় সে। হামলার জেরে মৃত্যু হয়েছে ওই মার্কেটের নিরাপত্তারক্ষীদের।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্যাংককের চাটুচকের ওর টর কর মার্কেটে হামলা চালায় বন্দুকবাজটি। হামলার সময়কার ফুটেজ সিসিটিভিতে দেখা গিয়েছে। কিন্তু আচমকাই ব্যাংককের মতো শহরের এক জনবহুল এলাকায় এইভাবে এক হামলার ঘটনায় আতঙ্কিত সকলেই। পুলিস বন্দুকবাজের মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করছে। তদন্ত শুরু হয়েছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ